নরসিংদীর শিবপুরে ২ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধাদের। এদিনের যুদ্ধে পাক হানাদার বাহিনী কোন রকমে জান বাঁচিয়ে পুটিয়া থেকে পালিয়ে যায়।
তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখে ছিল তটস্থ।
দেশের সকল এলাকার মতো নরসিংদী জেলা শিবপুর থানায় ও ডিসেম্বর মাসে পাকবাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ তীব্রতর হয়। ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের নের্তৃত্বে বেঙ্গল রেজিমেন্ট সম্মিলিত এফ এফ ৬২ জনের গ্রুপ কমান্ডার সাদেকুর রহমান সরকারের নের্তৃত্বে ভোর ৪টায় পাকবাহিনী পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চতুর্মুখী আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। পুটিয়া রণক্ষেত্রে কমান্ডার সাদেকুর রহমানের ভূমিকাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যুদ্ধে দুইজন এফ এফ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেকুর রহমান সরকার ও সহযোদ্ধা মিয়ার উদ্দিন শাহদাৎ বরণ করেন।
ইত্তেফাক/এমআই
