শুরু হয়েছে কোকা-কোলা ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ ২০১৬ এর শীতকালীন উৎসব| বৃহস্পতিবার থেকে সারা ঢাকা শহর জুড়ে এই উৎসব শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই উৎসবের ঘোষণা করা হয় ।
সংবাদ সম্মেলনে ফুডিজ এর প্রতিষ্ঠাতা আশিকুর রহমান রিয়ান বলেন, খাবার প্রেমিকদের চমৎকার সব খাবার আয়োজন আর নানা রকম প্রতিযোগীতা এবং যারা খাবারের অভিজ্ঞতা শেয়ার করবে তাদের জন্য পুরস্কারের বিষয় উল্লেখ করে কোকা-কোলা রেস্টুরেন্ট উইক ২০১৬ পাওয়ার্ড বাই ড্যান কেক এর ঘোষণা প্রদান করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন এখতিয়ার রেজা, ড্যান কেকের ন্যাশনাল সেলস ম্যানেজার, গ্রামীণফোন থেকে মুশফিকুর রহমান ভূঁইয়া, বেঙ্গল মিট এর সিইও আসিফ আহমেদ চৌধুরী এবং দি অলিভ (রেসিডেন্স + সুইট), দি ডেইলি স্টার এবং এবিসি রেডিও এর সিনিয়র কমকর্তারা।
ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ বছরে দুই বার অনুষ্ঠিত হয়। একটা মে মাসে গ্রীষ্মকালীন থিম নিয়ে অন্যটি ডিসেম্বরে শীতকালীন আমেজে। এটা ভোজন রসিকদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ এই সময়ে তারা যতটা সম্ভব বিভিন্ন রেস্টুরেন্টে তাদের খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পায়। সব অংশগ্রহণকারী রেস্টুরেন্ট তাদের সবচেয়ে জনপ্রিয় খাবার মাত্র ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ এবং ২৪৯৯ টাকার প্যাকেজ আকারে অফার করে।
কোকা-কোলা এই ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর, এই ক্যাম্পেইন জুড়ে পাবেন কোক এন ফুড নামের বিশেষ প্লেটার। রেস্টুরেন্টে উইক চলাকালে যে কেউ ১ থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত পাবেন ড্যান কেকের পক্ষ থেকে ১০ % থেকে ১৫ % ছাড়i ভাউচার আর সাথে থাকছে ফ্রি ডেলিভারির সুযোগ। ভোজনরসিক যারা কোকা-কোলার সাথে তাদের খাবারের ছবি/সেলফি শেয়ার করবে তাদের জন্য থাকছে ১৫ ডিসেম্বর চমৎকার সব পুরস্কার জেতার সুযোগ।
এই ঢাকা রেস্টুরেন্ট উইকের ১০০ জন বিজয়ী তাদের অনলাইন রিভিউ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে পাবেন বেঙ্গল মিট এবং ড্যান কেকের পক্ষ থেকে বিশেষ অফার।
ইত্তেফাক/এমএইচ
