নবাবগঞ্জে পিস্তলসহ যুবক আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি পিস্তলসহ শেখ সুমন ওরফে স্টিকার সুমন (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের জালালপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শেখ রুস্তম আলীর ছেলে। 
 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদ পেয়ে জালালপুর গ্রামের শেখ সুমনের বসত ঘরে অভিযান চালানো হয়। ওই ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় শেখ সুমন তার ঘরে ছিলেন। পরে পুলিশ তাকে আটক পিস্তলসহ থানায় নিয়ে আসে।
 
ইত্তেফাক/ইউবি