ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ আন্দোলনে শিক্ষকসহ দু’জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিন সদস্যের প্রতিনিধি দল তদন্ত শুরু করেছেন।
তদন্ত টিমের প্রধান ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান। তদন্ত টিম শিক্ষক-শিক্ষার্থীসহ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন।
তদন্ত টিমের প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমি তদন্ত করতে এসেছি। আমি যা সত্য তাই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবো।’
তদন্ত টিমের কাছে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ও এসআই রফিকুল ইসলাম রফিকে শিক্ষক নিহত ও পথচারী দিনমজুর নিহতে ঘটনার জন্য দায়ী করা হয়।
এদিকে বৃহস্পতিবার সহকারী অধ্যাপক আবুল কালাম ও পথচারী ছফর আলীর নিহতে ঘটনায় দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা সদরে কালো পতাকা মিছিল করেন। মিছিলটি উপজেলা সদরে উঠলে ছাত্র জনতা অংশ নেন।
ইত্তেফাক/ইউবি
