রাজধানীর হাজারীবাগে তানজিদ লেদার নামে একটি মানিব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার শিশু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
দগ্ধরা হলো— মো. তানজিদ (১০), হেদায়েত উল্লাহ (৭), আসাদুজ্জামান (১২) ও সজিব (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এএম।
