ফেনী শহরের নাজির রোডের সূফী সদর উদ্দিন সড়কের একটি ভবনের তৃতীয় তলা থেকে মো. দুলাল নামে এক ঠিকাদারের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। রবিবার ঠিকাদারী কাজ শেষে করে বাসায় ফেরার পর থেকে ওই রুমের দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে রুম থেকে দূর্গন্ধ বের হলে স্থানীয়রা ফেনী মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। তিনি ওই বাসায় একা বসবাস করতো বলে স্থানীয়রা জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) শহিদুজ্জামান জানান, হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টমর্টাম রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/ইউবি
