গৌরীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২১:৪৪
ময়মনসিংহের গৌরীপুরে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 
 
বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী এ কমিটির অনুমোদন দেন। 
 
এক বছর মেয়াদী এই কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. নাজিমুল ইসলাম শুভ, আল মুক্তাদির, আলি আসকর সোহাগ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি ও ফজলে রাব্বী চৌধুরী রুপু। 
 
এর আগে ইকরাম হোসেন খান মামুনকে সভাপতি ও মোফাজ্জল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ২০০৩ সালে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে হীরাকে সভাপতি ও সোহেলকে সাধারণ সম্পাদকের করে ঘোষিত কমিটি ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত করে দেয় জেলা কমিটি। 
 
নব গঠিত কমিটির নেতারা বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।  
 
ইত্তেফাক/ইউবি