মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:১৫
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
 
এছাড়া সংরক্ষিত পাঁচটি নারী সদস্য পদে ১৫ জন ও ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
 
বৃহস্পতিবার বিকেল ৫ টার মনোনয়ন জমা দেবার শেষ সময়ের পর জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এ তথ্য দেন। 
 
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দল সমর্থিত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস।
 
এছাড়া একই পদে সদর উপজেলার পিরোজপুর গ্রামের এক ব্যবসায়ী হাবিবুর রহমান চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি