কলকাতা রুটে নভো এয়ারের ফ্লাইট উদ্বোধন

সংযোগ বাড়াতে ভিসা পদ্ধতি আরো সহজ হবে: হর্ষবর্ধন শ্রিংলা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০০:৩৫

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সংযোগ বাড়াতে ভিসা পদ্ধতি আরো সহজ করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশিরা যাতে সহজেই ভারতে ভ্রমণ করতে পারে সেজন্য দীর্ঘমেয়াদী ভিসা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। গতকাল  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেসরকারি নভো এয়ারের ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন নভো এয়ারের কলকাতা রুটের ফ্লাইট উদ্বোধন করেন।

 
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
আন্তর্জাতিক মানের সেফটি স্ট্যান্ডার্ড এবং সার্ভিস স্ট্যান্ডার্ড মেনে চলায় নভো এয়ারকে ধন্যবাদ জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।
 
ইত্তেফাক/এএন