ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ ও অপরাধ দমন পুলিশের বিশেষ অভিযানে চরমপন্থি দলের এক সদস্যসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, ঝিনাইদহ সদর উপজেলা হতে ২৪ জন, শৈলকুপা থেকে ১২ জন, হরিণাকুণ্ড থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১২ জন, কোটচাঁদপুর থেকে ৩ জন, এবং মহেশপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালবাড়ে গ্রাম থেকে একটি ওয়ান শুটারগন ও এক রাউন্ড গুলিস বিদ্যুৎ বিশ্বাস নামে চরমপন্থি সংগঠন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ইত্তেফাক/এসএস
