সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় নয়জন, কলারোয়া থানায় চারজন, তালা থানায় চারজন, কালীগঞ্জ থানায় চারজন, শ্যামনগর থানায় ১০ জন, আশাশুনী থানায় পাঁচজন, দেবহাটা থানায় দুইজন ও পাটকেলঘাটা থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নাশকতাসহ ৩৯ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে
