সিরাজগঞ্জে বাস চাপায় নারী শ্রমিক নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৬
সিরাজগঞ্জের শিয়ালকোলে বাস চাপায় এক নারী শ্রমিক নিহত এবং ২ জন আহত হয়েছে। নিহত মিনা খাতুন (৪০) পৌর এলাকার একডালা মহল্লার আয়নাল হোসেনের স্ত্রী এবং বিসিক এলাকার এম এ মতিন কটন মিলস এর কর্মচারী ছিলেন। এছাড়া আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 
 
নিহতের বড় ভাই নুর ইসলাম জানান, শুক্রবার সকালে মিনা খাতুন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনিসহ আরো ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মিনা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১২টা দিকে মারা যান।
 
 
ইত্তেফাক/এমআই