শার্শায় অস্ত্রসহ আটক ৩

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৪
শার্শা উপজেলার  রামচন্দ্রপুর সীমান্ত থেকে  শুক্রবার সকালে  অস্ত্রসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে শহিদুল ইসলাম (২৪), লক্ষ্মণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কওছার আলীর ছেলে খোকন মিয়া (৩০) ও একই গ্রামের  সোহারব হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৬)। 
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,  রামচন্দ্রপুর সীমান্তে  অভিযান চালিয়ে  ৩ যুবককে  আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি