উত্তরাঞ্চলের অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় চলমান অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে । শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। 
 
ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে উত্তরবঙ্গ ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ড ভ্যান-পিকিআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানান, শুক্রবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভার পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে । ফলে বিকেল থেকেই আটকে থাকা যান চলাচল শুরু হয়েছে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায় , ধর্মঘট জনিত সৃষ্ট জটিলতা নিরসনে শুক্রবার বিকেলে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-পরিদর্শখ) খুরশীদ হোসেনসহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। 
 
এছাড়া বৈঠকে উত্তরবঙ্গ  ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ড ভ্যান-পিকিআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন বাস্তায়ন কমিটির আহ্বায়ক আব্দুর মান্নান আকন্দ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর মতিন সরকার, সদস্য খোরশেদ আলম, আব্দুল মান্নান মণ্ডল,  খলিলুর রহমান, সাদরুল ইসলাম, রেজুয়ন খান, মোক্তাদুর রহমান মিঠু ও রোস্তম আলী,  খোরশেদ আলম, আকমল হোসেন, মাইনুল হক মানা, সাদাকাতুল বারী ও মোস্তারুল ইসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি