লা লিগায় শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানোর জন্য মরিয়া বার্সেলোনা। এমন লক্ষ্য নিয়েই নিজেদের মাঠে আগামীকাল বছরের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামবে বার্সা।
গত এপ্রিলে দুই দল মুখোমুখি হওয়ার পর জিনেদিন জিদানের অধীনে গিয়ে লা লিগায় ১৫ পয়েন্টরও বেশি পয়েন্ট অর্জন করেছে মাদ্রিদ। এর পর থেকে ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে সাদা জার্সির দলটি। তবে তাদেরকে এবার হারানোর জন্য বদ্ধ পরিকর বার্সেলোনা।
ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘শনিবার আমাদেরকে মাদ্রিদের চেয়ে অনেক বেশি ভাল খেলতে হবে। তাদের হারলেও চলবে, কিন্তু আমাদের সে সুযোগ নেই।’
বিগত নয়টি সেশনের মধ্যে সবচেয়ে বাজে সূচনাটি এবার করেছে বার্সেলোনা, যদিও কোচ লুইস এনরিখের মতে গণমাধ্যমের অতি মাত্রার সমালোচনা তাদের বেকায়দায় ফেলে দিয়েছে। ইতোমধ্যে বার্সা তাদের প্রাতিষ্ঠানিক সংকট কাটিয়ে উঠেছে।
এনরিখ বলেন, ‘আমরা সবগুলো শিরোপা জয়ের জন্য নিজেদের ফেবারিট রাখার ধারা অব্যাহত রাখতে চাই। তবে এটি ঠিক যে আমাদের উন্নতি করতে হবে। আমাদের ধারাবাহিকতায় ঘাটতি আছে। তবে সেটি অতিমাত্রায় নয়। আমার প্রথম মৌসুমেও গণমাধ্যম অতিমাত্রায় সোচ্ছার ছিল। কিন্তু মৌসুম শেষে আমাদের ঘরে এসেছে তিনটি শিরোপা।’
ক্লাব ফুটবলের সর্ববৃহৎ এই ম্যাচটি বিশ্বের ৬৫ কোটি দর্শক উপভোগ করবে বলে ধারণা করা হচ্ছে। লা লিগার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি এটিকে গতানুগতিক আরেকটি ম্যাচ বলতে পারছিনা। এটি খুই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এর একটি বিশেষত্ব রয়েছে। রয়েছে ভিন্ন স্বাদ। এই ম্যাচের বিশ্বব্যাপী যে একটি প্রভাব আছে সেটি কেউ গোপন করতে পারবেনা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মত সারা বিশ্বের লাখ লাখ মানুষ এই ম্যাচটি উপভোগ করবে।’
তবে ক্যাম্প ন্যুতে একটি জয়ে ৫ বছরের মধ্যে প্রথমবারের মত মাদ্রিদের লা লীগার শিরোপা নিশ্চিত করে দেবে বলে যে ধারণা সবার মধ্যে রয়েছে সেটি মানতে রাজি নন কোচ জিনেদিন জিদান।
বুধবার কোপা দেল রে’ র ম্যাচে কালচারাল লিওনেসার বিপক্ষে রিয়ালের ৬-১ গোলে পাওয়া জয়ের ম্যাচে গোলের মাধ্যমে পুত্র এনজোর রিয়াল অভিষেকের পর জিদান বলেন, ‘আমি এর পরিণতি সম্পর্কে ভাবছি না। আমরা ম্যাচটির জন্য ভাল একটি প্রস্তুতির বিষয়ে ভাবছি। ম্যাচের ফল যাই হোক না কেন, সেটি লা লীগার শিরোপা নির্ধারণী হবে না।’
হাই ভোল্টেজ ম্যাচের আগে দু’টি দলেরই ইনজুরি সমস্যা রয়েছে। এদিন ওয়েলস তারকা গ্যারেথ বেলকে ছাড়াই লড়াইয়ে নামতে হবে রিয়ালকে। পায়ের ইনজুরির কারণে অস্ত্রোপাচার করানো এই ওয়েলস তারকাকে অন্তত চার মাসের জন্য দলের বাইরে কাটাতে হবে। পা ভেঙ্গে যাবার কারণে সাইডলাইনে আশ্রয় নিয়েছেন টনি ক্রুস। যে কারণে দুই ক্রোয়েশীয় লুকা মড্রিচ ও মাত্তেও কোভাচিচের সঙ্গে যুক্ত হতে পারেন মিড ফিল্ডার ক্যাসমিরো বেল।
লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর সহায়তায় থাকতে পারেন করিম বেনজেমা ও বেলের পরিবর্তিত হিসেবে একাদশভুক্ত হওয়া লুকাস ভাজকুয়েজ।
এদিকে জর্ডি আলবা ও পিকের ফিটনেস ফিরে পেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে বার্সাকে। রিয়াল সোসিয়াদাঁদের বিপক্ষে ১-১ গোলে ড্র হওযা ম্যাচে ম্যাচে ৯০ মিনিট খেলতেই তাদের দম ফুরিয়ে গিয়েছিল।
তবে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার প্রত্যাবর্তনে বাড়তি অনুপ্রেরণা লাভ করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ‘এমএসএন’ খ্যাত অগ্রভাগের ত্রিমুর্তি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার এই মুহুর্তে পুরোপুরি ফিট রয়েছেন।’
ডাক সাইটে দল দু’টির লড়াইয়ের দিন শিরোপার দৌঁড়ে টিকিয়ে রাখার জন্য পরস্পরের মোকাবেলা করবে সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলে বার্সার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সেভিয়া।
ইত্তেফাক/এমএইচ
