রোহিঙ্গাদের ৬টি নৌকা ফেরত দিল বিজিবি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৬
কক্সবাজারের টেকনাফ উপজেলার ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাধা দেয় বিজিবি। পরে বিজিবির টহল দলের সদস্যরা ফেরত পাঠিয়ে দেয় নৌকাগুলো। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ। তিনি জানান, শুক্রবার সকালে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৬টি রোহিঙ্গা নৌকাকে বাধা প্রদান করা হয়েছে। এতে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে মিয়ানমারে ফেরত যায়। যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি প্রবেশের চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির সর্বোচ্চ নজরদারি আছে। পাপাশি সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।  
 
এদিকে এত কড়া নজরদারির মধ্যেও মিয়ানমারের রাখাইন রাজ্যে সৈন্যর অভিযানের কারণে শুক্রবার দিবাগত রাত ও সকালে টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে প্রায় হাজার খানেক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।  গত ৯ অক্টোবর থেকে থেকে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে। 
 
 
ইত্তেফাক/এমআই