প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যুবলীগের মিলাদ ও দোয়া

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে শুকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 
আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদসহ যুবলীগ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুকরানা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
 
ইত্তেফাক/ইউবি