বর্ষসেরার লড়াইয়ে রোনালদো-গ্রিজম্যান-মেসি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৬
 
ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগালকে ইউরো জেতানো ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সকে ইউরোর ফাইনালে নিয়ে যাওয়া আন্তনি গ্রিজম্যান এবং আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
 
শুক্রবার প্রকাশিত মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জার্মানির মেলানি বেহরিঙ্গার, যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড এবং ব্রাজিল কিংবদন্তি মার্তা।
 
সেরা কোচ হওয়ার লাড়াই হবে রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, পর্তুগালের ফার্নান্দো সান্তোস এবং লেস্টার সিটি রূপকথার রূপকার ক্লদিয়ো র‍্যানিয়েরির মধ্যে।
 
আগামী ০৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/আরএ