ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আসছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়াল’। তৌসিফ মাহবুব ও সাফা কবির অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়াল’ প্রযোজনা করেছেন তাহসিন রাকিব। এতো আরো অভিনয় করছেন হাসনাত রিপন, সামরীন, ঝর্ণা সরকার ও সৈয়দ নাজমুস সাকিব।
এর আগে এই নির্মাতা ‘মায়া’ ও ‘মোমেন্টস’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ইউটিউবে মুক্তি দেওয়ার পর দুটি চলচ্চিত্রই দর্শক সমাদৃত হয়।
নতুন কাজ নিয়ে নির্মাতা ভিকি বলেন, প্রথমবারের মতো আমি একটি পারিবারিক গল্প নিয়ে কাজ করছি। তাই এটুকু বলতে পারি দর্শকেরা একেবারে ভিন্ন ধরনের একটা গল্প দেখবেন এবার। এটি একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের গল্প।
অনলাইনে প্রকাশ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির পোস্টার। অল্প কিছুদিনের মধ্যেই ‘দেয়াল’ এর একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে রিলিজ করা হবে। আর ডিসেম্বরেই সিনেমাটি দেখা যাবে।
এইচ টি এম রেকর্ডসের ব্যানারে নির্মিত দেয়ালের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন সরকার এবং সম্পাদক হিসেবে আছেন সাইফ রাসেল। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।
ইত্তেফাক/এমএআর
