মেহেরপুরে পুলিশে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,গত ২৪ ঘণ্টায় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে সাজাপ্রাপ্ত জি আর মামলায় একজন, সাধারণ জি-আর মামলার ২২ জন, সিআর মামলার পাঁচজন ও নিয়মিত মামলার চারজন আসামি রয়েছে।
আজ সকালে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
