টঙ্গীতে বাসের ধাক্কায় মুসল্লির মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯
 
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইজতেমা ময়দানের এক নম্বর গেট সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস আমিরুল ইসলামকে ধাক্কা দেয়।
 
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এসময় ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত আমিরুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবু নগরে। জোড় ইজতেমায় অংশ নিতে তিনি দুইদিন আগে টঙ্গী এসেছিলেন বলে জানান টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম।
 
ইত্তেফাক/কেকে