নীলফামারীর ডোমারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার মরিয়ম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডোমার-চিলাহাটি সড়কের বটতলীতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম পৌরসভার ছোটরাউতা এলাকার গোলাম ফারুকের স্ত্রী।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গোলাম ফারুক স্ত্রী তানিয়া আক্তার মরিয়মসহ তার এক সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে চিলাহাটি যাওয়ার পথে বটতলীতে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের (ঢাকা মেট্রো- ন-১৪-৭৪২৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মরিয়ম গুরুত্বর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান। পিকআপটি এখন ডোমার থানায় রয়েছে। এব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
