টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১২:১৯
 
কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার ভোরে সদর ইউনিয়নের বরইতলী এলাকায় থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ছয় কোটি ৭৫ লাখ টাকা।
 
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে স্থল বন্দর সংলগ্ন নাফনদী দিয়ে বাংলাদেশে পাচার করা হবে- এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এসময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে এক লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।
 
ইত্তেফাক/এএসএস