ফরিদপুরের মধুখালীতে ৫৯ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
আটককৃত হাবিবুর রহমান (৫৩) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে।
মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজার কাছে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এইচ আর পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় হাবিবুর নামের এক যাত্রীকে আটক করে দেহতল্লাশি করে পায়ের হাঁটুর নিচে মোজার মধ্যে বিশেষভাবে রাখা ৫৯ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএসএস
