প্রতি শনিবার বাংলাভিশনে প্রচারিত হয় সাপ্তাহিক আয়োজন ‘আমার আমি’। যেখানে উপস্থিত হন জনপ্রিয় সব শোবিজ তারকারা।
বর্তমান ব্যস্ততা, ক্যারিয়ার ছাড়াও অন্যান্য বিষয়ে কথা ওঠে আসে অনুষ্ঠানে। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনয়শিল্পী নিরব ও তমা মির্জাকে। ‘গেম রিটার্নস’ সিনেমায় এই দুই তারকা জুটি বেঁধে কাজ করেছেন। এবারের ‘আমার আমি’তে তারা শোনাবেন সেই ছবির দৃশ্যায়ণের গল্প।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।। ‘আমার আমি’র এবারের পর্ব দেখা যাবে আজ ৩ নভেম্বর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে।
ইত্তেফাক/এমএআর
