তাইওয়ানের সঙ্গে মার্কিন সম্পর্ক মেনে নেবে না চীন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৯
 
তাইওয়ানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক বা সামরিক সম্পর্কে কোনভাবেই মেনে নেবে না চীন। হংকং এর ফনেক্স টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তাইওয়ানের রাজনৈতিক নেতার সঙ্গে ট্রাম্প কথা বলায় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে কোন প্রভাব পরবে না।
 
এর আগে কয়েক দশক ধরে চলা মার্কিন পররাষ্ট্র নীতি ভঙ্গ করে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রচারণা দলের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়েও আলাপ করেন ট্রাম্প। এমন সংবাদের প্রেক্ষিতেই চীনের এই হুশিয়ারি।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে কথা বলে খুব বাজে একটি কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু আমি নিশ্চিত, এই ফোনের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে কোন জটিলতা সৃষ্টি হবে না। ব্রেকিং নিউজ।
 
ইত্তেফাক/আরএ