বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে দুইটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ মুকুল (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তিনি দৌলতপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে বলে জানা গেছে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার আরিফুজ্জান জানান, শুক্রবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্ত অভিযান চালিয়ে মুকুল নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুইটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন জব্দ করে। আটক মুকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
