বিজয় দিবসে বিক্রয়ডটকমের ‘আই লাভ বাংলাদেশ’ প্রতিযোগিতা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১১
 
মহান বিজয় দিবস উপলক্ষে  ‘আই লাভ বাংলাদেশ’ নামে গল্প প্রতিযোগিতার আয়োজন করেছেন বিক্রয়ডটকম।
 
প্রতিযোগিতায় গল্পের বিষয়বস্তু হতে হবে এমন কাউকে নিয়ে হতে হবে, যিনি দেশকে গভীরভাবে ভালোবাসেন, দেশে ও মানুষের ভালোর জন্য কঠোর সংগ্রাম করেছেন অথবা যিনি দেশ ও জনগণের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। গল্পগুলো প্রতিযোগীর বন্ধু, আত্মিয়-স্বজন অথবা পরিচিতদের নিয়ে হতে পারে।
 
এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের https://www.isupportcause.com/campaign/i-love-bangladesh. লিঙ্কে ক্লিক করে ‘আই লাভ বাংলাদেশ’ টেমপ্লেট ব্যবহার করে নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হবে।
 
২০ ডিসেম্বর বিজয়ীদের নাম ঘোষণা পর্যন্ত প্রতিযোগীদের প্রাফাইল পিকচারটি রাখতে হবে। প্রতিযোগীদের অবশ্যই যেসব তথ্য সরাসরি বিক্রয়ডটকমের ফেসবুক পেজে ম্যাসেজ করে অথবা [email protected] এই ঠিকানায় ই-মেইল করে পাঠাতে হবে তা হলো- সাবজেক্ট:#ILoveBangladesh, নাম, ফোন নম্বর, যাকে নিয়ে গল্প তার নাম, তার ফোন নম্বর, তারা ‘বাংলাদেশের জন্য ভালোবাসা’কে কেন প্রতিনিধিত্ব করেন (৫০০ শব্দের মধ্যে লিখতে হবে) এবং যাকে নিয়ে গল্প তার একটি ছবি।
 
গল্পগুলো ১-৬ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা হবে। তিনটি গল্প বিজয়ী হিসেবে নির্বাচিত হবে এবং  প্রতিটি গল্পের বিজয়ীদের পুরস্কার হিসেবে বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চল ভ্রমণের সুযোগ দেয়া হবে। ভ্রমণকালে বিক্রয়ডটকমের একজন প্রতিনিধি সাথে থাকবেন এবং তিনি পুরো ভ্রমণটি রেকর্ড করবেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে এবং ডকুমেন্টশনে প্রকাশ করা হবে।
 
বিক্রয়ের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, এ বছরের বিজয় দিবসে, আমরা এমন কাউকে নিয়ে উদযাপন করতে চাই যারা নিজেদের অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করেছেন।
 

ইত্তেফাক/এএসএস