নড়াইলে গ্রেফতার ৪৭

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৬
 
নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। 
 
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও গুটারগানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৮ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ৪৭জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে জেলায় ৪৭ জনকে বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেফতার করা হয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে