হরিণাকুণ্ডুতে নসিমন চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০১
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামে স্যালো ইঞ্জিনচালিত নসিমন চাপায় কনিকা খাতুন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শিশু কনিকা খাতুন জিনারুল ইসলামের  মেয়ে ও পারদখলপুর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
 
হরিণাকুণ্ডুর ওসি মাহতাব উদ্দিন জানান, শিশু কনিকা খাতুন বাড়ির সামনের রাস্তা দিয়ে গোসল করতে যাচ্ছিল। এসময় একটি নসিমন তাকে চাপা দেয়। ঘটনাস্থলের মারা যায় শিশুটি। ঘাতক নসিমনটিকে আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
 
 
ইত্তেফাক/এমআই