মানসম্মত পণ্য সমাহার আর বিশেষ ছাড়ে পণ্য সামগ্রী কেনার সুযোগ দিচ্ছে আজকের ডিল ডটকম। সেইসঙ্গে রয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। রাজধানীর বসুন্ধরা এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত দুইদিনব্যাপী ‘হোমফেস্ট ঢাকা ২০১৬’ এ সুবিধা দেয়া হচ্ছে।
হোমফেস্টের আজকের ডিলের স্টলে অংশ নিয়েছে স্বনামধন্য ১১টি অনলাইন শপিং প্রতিষ্ঠান। অন্যান্য সামগ্রীর সঙ্গে বিশেষত পাওয়া যাবে ঘর সাজানোর সব আধুনিক পণ্য।
আজকের ডিল ডটকমের সঙ্গে অংশ নেওয়া মার্চেন্ট প্রতিষ্ঠান ইটুক্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন হিমেল বলেন, রুম হিটার, ওয়াটার হিটার, স্মার্ট ওয়াচ, ব্লু-ট্রথ স্পিকার, আইপি ক্যামেরাসহ প্রায় শতাধিক পণ্য রয়েছে। হোমফেস্ট উপলক্ষে ৫ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
IMG0
আজকের ডিল ডটকমের এক্সিকিউটিভ নুর মোহাম্মদ শামীম এ বিষয়ে জানান, অনলাইনে অর্ডার দেওয়ার পর আমরা কোন কোম্পানিগুলো থেকে পণ্য সংগ্রহ করে ক্রেতাদের দেই, সে সম্পর্কে জানাতে এ হোমফেস্টে অংশ নিয়েছি।
ফেস্টে কয়েক ধরনের ইনডোর প্ল্যান্ট ও ৩ ধরনের ওয়াল স্টিকার নিয়ে এসেছি। প্রতিটি পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। স্পেনের ডিজাইন ও চীনে তৈরি উন্নতমানের ১২ ধরনের এলইডি বাল্ব ও ৭ ধরনের টিউব লাইট পাওয়া যাবে। ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫০ টাকা মূল্যের বাল্ব ও ২৫০ টাকা থেকে ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত মূল্যের টিউব লাইট রয়েছে। হোমফেস্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। ইন্টেরিয়র ডিজাইনারদের সৃজনশীল কাজ খুঁজে বের করতে উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের উদ্যোগে ২ ও ৩ ডিসেম্বর এ আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এমএআর
