সিলেটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২৭
সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার সকালে ঘরের তীরের সঙ্গে ঝুঁলানো অবস্থায় স্বামী গিয়াস উদ্দিনের (৪০) এবং মেঝে থেকে তার স্ত্রী জেসমিন বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়। 
 
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।এ কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। 
 
এদিকে খবর পেয়ে জালালাবাদ থানার (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/ইউবি