সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলুখালী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী সুমি বেগমের (১৪) লাশ ৯ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে।
সুমি উপজেলার দাওরাই গ্রামের আলতা মিয়ার মেয়ে ও স্থানীয় দাওরাই ষড় পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।
শনিবার সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে কেয়া নৌকায় নদী পার হওয়ার সময় ডুবির ঘটনায় সে নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে সুমি বেগম স্কুলে যাওয়ার জন্য নৌকায় উঠেন। অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার কেটে তীরে উঠলেও সুমি বেগম তলিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন এলাকাবাসী। পরে সিলেট থেকে ডুবুরি দল ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সন্ধ্যা ৬টার দিকে সুমির মৃতদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
