বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী রোবেন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৪৩
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন বলে মনে করেন ক্লাবটির তারকা ফুটবলার এরিয়েন রোবেন। ক্লাবটির চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগেরও দৃঢ় বিশ্বাস এই উইঙ্গার বাভারিয়ান ক্লাবেই থাকবেন।
 
চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রোবেনের। তবে এখনো নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি হল্যান্ডের এই আন্তর্জাতিক তারকার সঙ্গে।
 
চুক্তিটি বার বার আটকে যাচ্ছে মেয়াদ প্রশ্নে। রোবেনের এজেন্ট ও তার পিতা হ্যান্স চান কমপক্ষে এক বছরেরও বেশি মেয়াদের জন্য চুক্তিটি সম্পন্ন করতে।
 
ইত্তেফাক/এসএস