সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ আহত ৪

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২২:৫১
সীতাকুণ্ডে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।
 
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এএসআই মিজানকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
জানা গেছে এক ওয়ারেন্টভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সীতাকুণ্ড থানার এএসআই মিজান ও এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় অন্ধকারে সন্ত্রাসী তাদের ওপর হামলা করে।
 
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মিজবাহুল আলম জানান, গুরুতর আহত এএসআই মিজানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি