যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ক্লাবে আগুনের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, কর্তৃপক্ষ নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কিন্তু নিহতের সংখ্যা বেড়ে ৪০ হতে পারে।
ওকল্যান্ডের আগুন বিভাগের প্রধান তেরেসা ডেলোচি-রিড বলেছেন, অনুষ্ঠানস্থলটিতে ৫০ থেকে ১০০ জনের মতো মানুষ ছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় এই অগিকাণ্ডের সূত্রপাত হয়। ঐসময় সেখানে একটি কনসার্ট চলছিল।
ডেলোচি-রিড বলেছেন, ঐ ভবনটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছানোর পর কোনোরকম সংকেত শুনতে পায়নি।
ইত্তেফাক/এএসএস
