ষাট পেরোনো ফেরদৌস-পূর্ণিমা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১২:২১
অভিনয় শিল্পী পূর্ণিমা-ফেরদৌসকে, চিনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। তবে এবার এমন বেশে হাজির হলেন যেন তাদের বয়স ষাট পেরিয়ে গেছে! বয়সের ভারে চুল সাদা হয়ে গেছে, ফেরদৌসের শরীরের বয়স্কদের পাঞ্জাবী, পূর্ণিমার গায়ে চাঁদর। বুড়ো-বুড়ি দুজনই চোখে কম দেখেন, তাইতো চমশা পরতে বাধ্য। এভাবে তাদের দেখে চমকে যেতে পারেন অনেকে। 
 
ফেরদৌস-পূর্ণিমার এই দশা কিভাবে হলো! বিষয়টা খুলেই বলি, সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য তাঁদের এমন সাজ। মানুষকে ভ্যাট দিতে উদ্বুদ্ধ করতে ময়মনসিংহে তিন দিন ধরে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন ফেরদৌস-পূর্ণিমা। গল্পের প্রয়োজনেই তাঁদের এ সাজে দেখা যাবে।
IMG0
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) এর অর্থায়নে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হচ্ছে। 
 
গত ২ ডিসেম্বর জনপ্রিয় নায়িকা পূর্ণিমা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এনবিআরের একটি বিজ্ঞাপনের জন্য আমাদের এই সাজ। ভাল লাগছে খিজির হায়াত খানের নির্মাণে কাজ করতে পেরে’। 
 
এদিকে আয়নাবাজির সফল জুটি চঞ্চল চৌধুরী ও নাবিলাকে নিয়ে ভ্যাট সংশ্লিষ্ট আরও একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি বিপণিবিতানে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয় এতে অভিনয় করেছেন । বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রোদোয়ান রনি। 
 
ইত্তেফাক/এমএআর