লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১০:৫৯
 
রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাহাদুল ইসরাম রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহীদ নগরের ১ নম্বর গলিতে তিনি হামলা শিকার হন। 
 
আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 
 
লালবাগ থানার ওসি মনিরুজ্জামামন জানান, পূর্ব শত্রুতার জের ধরে শাহ বাঁধন ও  সিরাজের সঙ্গে রাব্বির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বিকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 
 
তিনি আরো জানান, হত রাব্বির পিতার নাম আবদুস সালাম। বাসা শহীদ নগরের ২ নম্বর গলিতে। সে স্থানীয় একটি টেইলার্সের কর্মী। 
 
ইত্তেফাক/এএসএস