মেহেরপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলা সদর, গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।
জেলার সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
