পরিশ্রম কখনও বিফলে যায় না। এ সত্য মেনে নিয়ে যারা কাজ করেন তারা সবাই ব্যক্তিজীবনে আজ সফল। সফলতা শুধু ভাল চাকরি করাকে বুঝায় না। এমন অনেক সফল মানুষ রয়েছেন নিজের পরিশ্রম আর দক্ষতা দিয়ে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান।
এমন কর্মোদ্দমী সফল উদ্যোক্তাদের সফলতার গল্প নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অামরা করবো জয়’ নির্মান করেছে বাংলাদেশ টেলিভিশন। সম্প্রতি এ অনুষ্ঠানে চট্রগ্রামের এমন দুজন নারী উদোক্তাকে আমন্ত্রন জানানো হয়।
বাংলাদেশ টেলিভিশনের চট্রগ্রাম কেন্দ্রের হুমায়ুন কবির স্টুডিওতে ‘অামরা করবো জয়’ অনুষ্ঠানের দুটি পর্ব ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে নারী উদোক্তরা তাদের সফলতার গল্পের পাশাপাশি তাদের ফ্যাশন হাউজের বিভিন্ন ডিজাইনের পোষাক প্রদর্শন করে।
অনুষ্ঠানে ওই দুটি ফ্যাশন হাউজের পোষাক পরে তরুন মডেলরা মডেলিং করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের চট্রগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।
উপস্থাপনায় ছিলেন আয়শা হক শিমু। বাংলাদেশ টেলিভিশনের চট্রগ্রাম কেন্দ্র থেকে শিগগির অনুষ্ঠানটি প্রচারিত হবে।
ইত্তেফাক/এমএআর
