মাগুরার শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ছয়টি ঘর পুড়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপাড়া গ্রামে একটি ঘরের রান্না ঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের আরো পাঁচ ঘরে ছড়িয়ে পড়ে। পরে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে এসব ঘরে রাখা গচ্ছিত তিন লক্ষ টাকা, ধান, চাল ও আসবাবাপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
