ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি সোহেলকে (৪২) ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর ছয়টায় কেরানীগঞ্জের নূরেরচালা এলাকায় সোহেলের বাসায় কারাগারের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঢাকার কেরানীগঞ্জে কারাগারের সিনিয়ার জেল সুপার জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে সোহেল ঢামেকের ২১৭ নম্বর ওয়ার্ডের টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
কারাসূত্র জানায়, সোহেল একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আজিজুল হাকিম ও নজরুল মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
