কাউখালীর চিরাপাড়া নদীতে আবারো বিষ দিয়ে মাছ নিধন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১৬
পিরোজপুরের কাউখালী উপজেলা ঘেঁষা  চিরাপাড়া নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
 
জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে বিষ প্রয়োগ করে এ নদীর প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়। এ সময় পাড়ের লোকজন নদীতে মাছ ভেসে উঠতে দেখে রাতেই বিভিন্ন প্রকার জাল, মশারি ও গামছা নিয়ে মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, ‘চিরাপাড়া নদীতে বিষ দিয়ে মাছ মারার কথা শুনেছি। বিষ দিলে মাছের সঙ্গে সব প্রজাতির জলজ প্রাণীই মারা যায়। এটা জীব বৈচিত্র্যের জন্য খুবই মারাত্মক।’
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে  জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ