রংপুরের কাউনিয়া উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইউসুফ উপজেলার বেটুবাড়ী গ্রামের কামারুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিবাড়ী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-অর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
