সাতকানিয়ায় কালি মন্দিরে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি কালি মন্দিরের গ্রিলের তালা কেটে দান বাক্সের টাকা, শিবমূর্তি, শালগ্রাম ও কালি মূর্তির স্বর্ণের দুলসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
 
শনিবার রাতে উপজেলার দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন রক্ষাকালি মন্দিরে এ ঘটনা ঘটে।
 
মন্দিরের সেবায়েত বিমল চক্রবর্তীর দাবি, দেড় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।
 
এলাকাবাসী জানায়, শনিবার রাতে দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন রক্ষা কালি মন্দিরের সেবায়েত দৈনন্দিন পূজা শেষে মন্দিরের প্রধান ফটকের তালা বন্ধ করে বাড়ি চলে যান। রাতের কোনো এক সময় মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে দান বাক্সে রক্ষিত টাকা ও কালি মূর্তির কানের দুলসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘মন্দিরে চুরির বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পেরেছি।এলাকার বাইরে কাজে ব্যস্ত থাকায় এখনো মন্দির পরিদর্শন করতে পারি নাই।’
 
ইত্তেফাক/এএসএমইউ