ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:১০
 
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে রবিবার ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা সংস্থা একথা জানিয়েছে।
 
সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানান, জাকার্তায় স্থানীয় সময় ১২টা ২৪ মিনিটে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল উত্তর সুলাওয়েসি প্রদেশ থেকে ১শ ১০ কিলোমিটার উত্তরপূর্বে সমুদ্র তলদেশের ১শ ২৪ কিলোমিটার নিচে।
 
এই ভূমিকম্পে কোন ক্ষয়-ক্ষতির বিষয়ে জানায়নি ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যম। বাসস।
 
ইত্তেফাক/আরএ