সিলেটের ওসমানীনগরে চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ আন্তঃ জেলা চোর চক্রের তিন সদস্যসহ ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সিলেট ভার্থখলা হোটেল গ্রীনের কর্মচারী সুনামগঞ্জ সদরের হুসেনপুর গ্রামের মজু মিয়ার পুত্র রুহুল আমিনকে (২০) চোরাইকৃত মালামালসহ হোটেল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- নবীগঞ্জ থানার ভাটিশেরপুর গ্রামের জজ উল্লার পুত্র মুহিদ মিয়া (২৮), আজমীরিগঞ্জ থানার বড়হাটি শিবপাড়া গ্রামের শেকুল মিয়ার পুত্র রফিক মিয়া(২২)। এদিকে মাদক বিক্রির অভিযোগে ওসমানীনগর উপজেলার মৃত অমৃত রবিদাশের পুত্র মন্তন রবিদাশ (২৩), শশারকান্দি গ্রামের পুতুল রবিদাশের পুত্র বাবুল রবিদাশ (১৯) ও গ্রামতলা গ্রামের মৃত দিগেন কুমার দাশের পুত্র চন্দন কুমার দাশকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, গ্রেফতারকৃত মুহিত ও রফিক আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসের থানার গোয়ালাবাজার এলাকার এক ব্যাংক কর্মকর্তার বাসা থেকে চুরি যাওয়া মালামালসহ সিলেটের এক হোটেল কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া একই রাতে থানার একাধিক এলাকায় পৃথক ভাবে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আজ রবিবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
