ভারতের পশ্চিমবঙ্গে স্টেট ব্যাংকের এটিএম কার্ডের লাইনে দাঁড়ানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছে। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ পড়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
চিকিৎসকরা জানিয়েছেন, ৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তির নাম কল্লোল রায় চৌধুরী এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছিলেন। কল্লোল চৌধুরীর পরিবার জানিয়েছে, তিনি গত কয়েকদিন ধরে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
ভারতে আকস্মিকভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে এটিএম কার্ডের লাইনে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের উপর একহাত নিয়েছেন। টুইটারে দেয়া পোস্টে মমতা বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা। মোদী বাবু কী শুনছেন? এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
