ঝিনাইদহে কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩
ঝিনাইদহ সদর উপজেলার নিচপুটিয়া গ্রামে মহিদুল ইসলাম (২৬) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 
 
রবিবার সকালে নিচপুটিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে  তার লাশ উদ্ধার করে পুলিশ। মহিদুল ইসলাম ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। 
 
মহিদুলের ভাই তারিকুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে বাচ্চাদের জন্য বিস্কুট কিনে বাড়ি যায় মহিদুল। তারপর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে ওই গ্রামের একটি ধানক্ষেতে মহিদুলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
ইত্তেফাক/ইউবি