সুন্দরগঞ্জ উপজেলার ছিলামনি বাজার থেকে ১০ টাকা কেজি দরের ৮০ বস্তা চাল কালোবাজারে পাঁচারের সময় আটক করেছে স্থানীয়রা।
রবিবার বিকালে ডিলার এমিল ছাদেকিন সম্রাটের গোডাইন থেকে ট্রলিতে করে পাচারের সময় স্থানীয়রা চাল আটক ও গোডাউন তালাবদ্ধ করে রাখেন।
জানা গেছে, কঞ্চিবাড়ি ইউনিয়নের ডিলার এমিল ছাদেকিন সম্রাট খাদ্য বান্ধব কর্মসূচির ৮৮০ বস্তা চাল উত্তোলন করেন। যথাসময়ে কিছু চাল হতদরিদ্রদের মধ্যে বিতরণ করে বাকি চাল গোডাউনে রাখেন। রবিবার বিকাল ৩টার দিকে গোডাইন থেকে ৮০ বস্তা চাল কালো বাজারে বিক্রির জন্য ট্রলিতে করে পাচারের সময় জনতা গাড়িসহ তা আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, ঘটনাস্থলে প্রশাসনের লোক পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
